বিশ্বকাপের মাঝেই বিরাটের সঙ্গে সময় কাটাতে টিম হোটেলে অনুষ্কা স্পষ্ট অভিনেত্রীর বেবি বাম্প

10th November 2023 5:09 pm Country News
বিশ্বকাপের মাঝেই বিরাটের সঙ্গে সময় কাটাতে টিম হোটেলে অনুষ্কা স্পষ্ট অভিনেত্রীর বেবি বাম্প


দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)! বেশ কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনায় কার্যত শিলমোহর পড়ল। তারকা দম্পতির একটি ভাইরাল ভিডিও দেখে ভক্তরা কার্যত নিশ্চিত, দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন বিরুষ্কা। কারণ ভিডিওটিতে দেখা যাচ্ছে, নিজের বেবি বাম্প সামলেই হাঁটছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)।বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচের আগে টিম ইন্ডিয়ার হোটেলে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী।সূত্রের খবর, কয়েকদিন আগেই মুম্বইয়ের একটি ক্লিনিকে দেখা গিয়েছিল বিরাট ও অনুষ্কাকে। সেই সময়ে পাপারাত্‍জিদের সঙ্গে কথা বললেও ছবি তুলতে বারণ করেন তারকা দম্পতি। আশ্বাস দেন, কয়েকদিনের মধ্যেই তাঁদের সন্তান আসার সুখবর জানাবেন। কিন্তু তার আগেই ভাইরাল হয় বিরুষ্কার নতুন ভিডিও। সেখানেই সাফ দেখা যাচ্ছে, বিরাটের হাত ধরে হাঁটছেন অনুষ্কা।লোকসভা নির্বাচন সত্ত্বেও আগামী আইপিএল হয়তো ভারতেই।বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়ার হোটেলে ঢোকার সময়ে ক্যামেরাবন্দি হন তারকা দম্পতি। কালো রঙের ঢিলেঢালা পোশাক পরেছিলেন অনুষ্কা। হাসিমুখেই আশেপাশে থাকা অন্যদের দিকে তাকান তিনি। তবে ভক্তদের নজর কেড়েছে তাঁর বেবি বাম্পই। প্রসঙ্গত, বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন অনুষ্কা। সেখানেও ঢিলে পোশাক পরেছিলেন তিনি। তার পর থেকেই জল্পনা আরও তীব্র হয়, দ্বিতীয়বার মা হতে চলেছেন অনুষ্কা।প্রসঙ্গত, ২০২১ সালের জানুয়ারি মাসে বিরুষ্কার প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। সেই সময়েও সন্তান জন্মের খবর বেশ গোপন রেখেছিলেন তারকা দম্পতি। এবারও সেই পথেই হাঁটছেন তাঁরা। তবে ভক্তদের অনুমান, বিশ্বকাপ শেষ হওয়ার পরেই হয়তো বাবা হওয়ার খবর ঘোষণা করবেন বিরাট।তোয়ালে পরা ক্যাটরিনায় আপত্তি, তিন দেশে নিষিদ্ধ 'টাইগার ৩'!কয়েকদিন আগেই মুম্বইয়ের একটি ক্লিনিকে দেখা গিয়েছিল বিরাট ও অনুষ্কাকে। সেই সময়ে পাপারাত্‍জিদের সঙ্গে কথা বললেও ছবি তুলতে বারণ করেন তারকা দম্পতি।বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়ার হোটেলে ঢোকার সময়ে ক্যামেরাবন্দি হন তারকা দম্পতি। কালো রঙের ঢিলেঢালা পোশাক পরেছিলেন অনুষ্কা।

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।