নভেম্বরে ২৫ হাজারের মধ্যে কিনতে পারবেন এই ৫জি ফোনগুলি

5th November 2023 9:05 pm Entertainment
নভেম্বরে ২৫ হাজারের মধ্যে কিনতে পারবেন এই ৫জি ফোনগুলি


5G Smartphones: নভেম্বর মাসে নতুন ৫জি (5G Phone) ফোন কেনার পরিকল্পনা করছেন? বাজেট যদি একটু বেশি থাকে তাহলে ২৫ হাজারের মধ্যে পাবেন বেশ কয়েকটি ৫জি স্মার্টফোন (Smartphones)। এই তালিকায় কোন কোন ফোন থাকছে একনজরে দেখে নেওয়া যাক। 

মোটোরোলা এজ ৪০ নিও

ভারতে এই ফোন ২৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। মোটোরোলা এজ নিও ৪০ ফোনের মাধ্যমে সংস্থা মূলত মোটোরোলা এজ ৪০ ফোনকেই বাজারে আনতে চেয়েছে। দাম হতে চলেছে ২০ হাজার টাকার কিছুটা বেশি। তবে ফিচার এবং স্পেসিফিকেশনের দিক থেকে এই ফোনে কোনও খামতি রাখা হয়নি। মোটোরোলা এজ ৪০ নিও মডেলেও রয়েছে pOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ফোনের পিছনের অংশে রয়েছে ভেগান-লেদার ডিজাইন। মোটোরোলার এই ফোন IP68 রেটিং যুক্ত একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় এই ফোন নষ্ট হবে না। এছাড়াও মোটোরোলা এজ ৪০ নিও ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ক্যামেরার ক্ষেত্রে থাকছে এইচডিআর ফিচারের সাপোর্ট এবং ছবির রঙ, আলো যাতে ভাল আসে তার জন্য বিশেষ ফিচার। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যুক্ত মোটোরোলা এজ ৪০ নিও ফোন ২৫ হাজার টাকা রেঞ্জের মধ্যে বেশ ভাল একটি ৫জি ফোন। 

 

আইকিউওও জেড৭ প্রো

ভারতে ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির এই ফোন পাওয়া যাবে ২৫ হাজার টাকার কমে। ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে এই ফোনের। দুটো মডেলেই রয়েছে ৮ জিবি র‍্যাম। কার্ভড ডিসপ্লে রয়েছে আইকিউওও জেড৭ প্রো ফোনে। রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে ৪৬০০ এমএএইচ ব্যাটারি, ৬৬ ওয়াটের চার্জিং সাপর্ট। ৫জি ফোন কিনতে চাইলে এই মডেল কেনার কথা ভাবতেই পারেন। ২৫ হাজার টাকা দামের মধ্যে এই ফোন ফিচার এবং স্পেসিফিকেশনের দিক থেকেই যথেষ্ট আকর্ষণীয়।





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।