আলবিদা মেরি জান...! দেখা হবে খুব তাড়াতাড়ি কেন এমন বললেন প্রিয়াঙ্কা ?

2nd November 2023 9:50 pm Entertainment
আলবিদা মেরি জান...! দেখা হবে খুব তাড়াতাড়ি কেন এমন বললেন প্রিয়াঙ্কা ?


কাজের সূত্রে এসেছিলেন মুম্বই। বৃহস্পতিবার ভোরে নিজের প্রিয় শহর ছাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। স্বামী ও মেয়ের কাছে ফিরে যাওয়ার আনন্দ থাকলেও কিছুটা মন খারাপ দেশি গার্লের। মুম্বই ছাড়তেই, প্রিয় শহরকে মিস করছেন বলে সোশাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী। প্রথমত, করওয়া চৌথ উদযাপন করেছেন স্বামী নিক জোনাসকে ছাড়া। কারণ সেই সময় তিনি ছিলেন মুম্বইয়ে। নিজের ইন্সটা হ্যান্ডেল স্টোরিতে শেয়ার করেছেন একটি ছবি। যেখানে দেখা গিয়েছে, ছাঁকনিতে প্রদীপ জ্বালিয়ে রেখেছেন পিগি চপস। নিককে উদ্দেশ্য করে লিখেছেন, "হ্যাপি করওয়া চৌথ টু এভরিওয়ান সেলেব্রিটিং।" ছবি দেখেই বোঝাই যাচ্ছে তিনি মিস করছেন নিককে। অন্যদিকে, তারপরেই আরও একটা ছবি শেয়ার করেছেন। তা হল মধ্যরাতের মুম্বইয়ের শহরের ছবি । নিজের ফ্ল্যাট থেকেই প্রিয়াঙ্কা সেই ছবি তুলেছেন বলে মনে করা হচ্ছে। ছবিতে লিখেছেন, "তোমাকে খুব মিস করব মুম্বই। আলবিদা মেরি জান.. দেখা হবে খুব তাড়াতাড়ি।"

প্রসঙ্গত, জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে তাক লাগিয়েছেন অভিনেত্রী। ওই দিন তিনি বেছে নিয়েছিলেন সাদা রঙের ফ্লোর-লেন্থ হল্টার নেক গাউন। সঙ্গে ছিল ম্যাচিং জুয়েলারি। ক্যাপশনে তিনি লিখেছিলেন, "ওপেনিং নাইট অ্যাট জিও মামি মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল।" সেই ছবিতে হাবি নিক আগুন ইমোজি দিয়ে প্রতিক্রিয়ায় লেখেন, "ড্যাম" অর্থাৎ অসাধারণ । কাজের কথা বললে, হলিউডে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার 'লাভ এগেইন' ছবি। তার আগে করেছেন স্পাই সিরিজ 'সিটাডেল'। বলিউডে তাঁর হাতে রয়েছে ফারহান আখতারের 'জি লে জারা'। তবে ছবির শুটিং কবে শুরু হবে তা এখনও জানা যায়নি।





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।