ভারতীয় দলের ফিল্ডিং আগের থেকে অনেক উন্নতি করেছে।

24th October 2023 6:33 pm Sport
ভারতীয় দলের ফিল্ডিং আগের থেকে অনেক উন্নতি করেছে।


ভারতীয় দলে এ বারের বিশ্বকাপে নতুন একটি পুরস্কার চালু করা হয়েছে। ম্যাচ শেষে ফিল্ডিং কোচ বেছে নেন সে দিনের সেরা ফিল্ডারকে। এই পুরস্কার লোকেশ রাহুল, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজারা পেয়েছেন। সেই সঙ্গে টি দিলীপ বলেন যে, কুলদীপের ফিল্ডিংয়ে উন্নতি হয়েছে। তিনি প্রচার রান বাঁচিয়েছেন। কিন্তু ভারতীয় দলের কাছে তো ফিল্ডিংটাই ছিল চিন্তার। বিশ্বকাপে সেটার উন্নতির পিছনে কিন্তু পুরস্কার বড় কারণ। দলের সকলের মধ্যেই সেরা ফিল্ডারের পদক পাওয়ার একটি লড়াই দেখা যাচ্ছে। সেই কারণে ফিল্ডিং অনুশীলনে বাড়তি নজর দিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। যদিও এর মাঝে কিছু ক্যাচ পড়েছে, কিছু রান গলিয়েছেন তাঁরা।

 

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়ে সিরিজ় জিতেছিল ভারত। এক ম্যাচ বাকি থাকতে সিরিজ় জিতে আইসিসি ক্রমতালিকায় এক নম্বর দল হয়েছিল তারা। রোহিত বিশ্রামে থাকায় প্রথম দু’ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। তিনি সিরিজ় জিতলেও খুশি হতে পারেননি ভারতের ফিল্ডিং নিয়ে। যে ভাবে ভারতীয় ফিল্ডারেরা ক্যাচ ছেড়েছিলেন ওই সিরিজ়ে তাতে বিশ্বকাপে সমস্যা হতে পারে বলে মনে করেছিলেন তিনি। রাহুল বলেছিলেন, ‘‘আমরা কয়েকটা ক্যাচ ছেড়েছি। রাতে ফিল্ডিং করা এমনিতেই কঠিন। তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে। আরও পরিশ্রম করতে হবে। বিশ্বকাপে এই ধরনের ভুল দলকে সমস্যায় ফেলে দিতে পারে। এই ভুল যত তাড়াতাড়ি সম্ভব শুধরে ফেলতে হবে।’’

সেই দিকে ভারতীয় দল যে নজর দিয়েছে তার স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে বিশ্বকাপে। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর ফিল্ডিং কোচ টি দিলীপ বলেন, “আমরা অনেক ক্রিকেট খেলেছি। আমরা জানি যে, ম্যাচ জেতার জন্য শুধু রান করা আর উইকেট নেওয়াই যথেষ্ট নয়। জিততে হলে প্রয়োজন ভাল ক্যাচ নেওয়া। রান বাঁচানো ফিল্ডিং করা। সেটা আমরা করতে পেরেছি। আমরা ১৩ রান বাঁচিয়েছি ফিল্ডিং করার সময়। সেই সঙ্গে জাডেজা এবং রাহুল দারুণ দুটো ক্যাচ নিয়েছে। কুলদীপ খুব ভাল ফিল্ডিং করেছে।”

দিলীপ প্রতি ম্যাচ শেষে সেরা ফিল্ডারকে একটি পদক তুলে দিচ্ছেন। এই পদক পাওয়ার জন্য ক্রিকেটারদের মধ্যে যে লড়াই হচ্ছে, সেটা মাঠে ভাল ক্যাচ নেওয়ার পরই বোঝা যাচ্ছে। জাডেজা বাংলাদেশ ম্যাচে ক্যাচ নিয়ে পদক চেয়েছিলেন। রবিবার চাইলেন শ্রেয়স। পাবেন কি না সেটা যদিও এখনও নিশ্চিত নয়। কারণ সকলেই মাঠে সেরা ফিল্ডার হয়ে ওঠার লড়াই করছেন।





Others News

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?


India vs England T20 World Cup History:
টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, আর দু’টি ম্যাচ জিতেছে ভারত।

ICC T20 World Cup 2026:
২০২৬ টি-২০ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অতীত রেকর্ড ঠিক কেমন?

উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনটি টি-২০ বিশ্বকাপেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত।

৫ মার্চ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২২ ও ২০২৪ সেমিফাইনালের স্মৃতি

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয় এবং সেবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ছবিটা সম্পূর্ণ উল্টো ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আবার কি হবে একই সমীকরণ?

এবারও সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাই অনেক ক্রিকেটপ্রেমী আশা করছেন, ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে, তাহলে আবারও দেখা যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে। আপাতত একটা বিষয় পরিষ্কার—টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের সাক্ষাতে ইংল্যান্ড তিনবার এবং ভারত দু’বার জয় পেয়েছে। তাই ৫ মার্চের সেমিফাইনাল ম্যাচ জিতে সেই হিসাব সমান করতে চাইবে টিম ইন্ডিয়া।