পুজোর আগেই নিয়োগ বহু পার্শ্বশিক্ষক, আংশিক সময়ের শিক্ষক, মন্ত্রিসভার সিদ্ধান্ত জানালেন ব্রাত্য

12th October 2023 8:21 pm State News
পুজোর আগেই নিয়োগ বহু পার্শ্বশিক্ষক, আংশিক সময়ের শিক্ষক, মন্ত্রিসভার সিদ্ধান্ত জানালেন ব্রাত্য


দুর্গাপুজোর আগেই কয়েকশো শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন কালীঘাটে বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের বিষয়ে আলোচনা হয়। পরে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘‘উর্দু মাধ্যম বিদ্যালয়ের জন্য দেখা যাচ্ছে যে তারা সেখানে পার্ট টাইম ও প্যারা টিচার চেয়েছিলেন। তাই কন্ট্রাকচুয়াল ও পার্ট টাইম, প্যারা টিচারের পদ তৈরি করার প্রস্তাব আজকের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’’ এই পর্যায়ে কত শিক্ষক নিয়োগ করা হবে, তা উর্দু অ্যাকাডেমির সঙ্গে আলোচনার পর জানানো হবে বলে মন্তব্য করেছেন ব্রাত্য। শিক্ষামন্ত্রী আরও দাবি, উর্দু মাধ্যম বিদ্যালয়ে বিরাট সংখ্যায় শিক্ষক নিয়োগ হবে।

 

   এ ছাড়াও বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে উপ-আঞ্চলিক ভাষা প্রসারের জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে ১৯৮টি রাজবংশী স্কুলে ৩৯৪ জন পার্শ্বশিক্ষক এবং ৩৮৫ জন শিক্ষাকর্মী নিয়োগের প্রস্তাব গৃহীত হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন প্রত্যেকটি আঞ্চলিক ভাষা, যেমন নেপালি, রাজবংশী, কামতাপুরি, সাঁওতালি ভাষার প্রচার এবং প্রসারের জন্য শিক্ষার অধিকার আইনে শিক্ষা দফতরে নতুন একটি শাখা তৈরি হয়েছে বলেও জানানো হয়। এ বার থেকে এই বিষয় সংক্রান্ত কোনও প্রশ্ন জমা পড়লে তার উত্তর দিতে বাধ্য থাকবে শিক্ষা দফতর। এমনটাই জানানো হয়েছে।





Others News

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |


সুপ্রিম কোর্টের কড়া নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গে আজ প্রকাশিত হতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর পর চূড়ান্ত ভোটার তালিকা। আসন্ন নির্বাচনের আগে এই তালিকা প্রকাশ রাজ্য রাজনীতি ও প্রশাসনিক স্তরে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।


ভোটার তালিকার গুরুত্বপূর্ণ দিকসমূহ

  • মোট ভোটারের সংখ্যা: খসড়া তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৮ লক্ষ, যা এই চূড়ান্ত তালিকাতেও অপরিবর্তিত থাকছে।

  • বিশেষ ক্যাটেগরি বিভাজন: এবারের তালিকায় নামের পাশে বিভিন্ন বিশেষ মন্তব্য বা 'মার্ক' থাকছে। যাদের আবেদন সম্পূর্ণ মঞ্জুর হয়েছে, তাদের নাম স্বাভাবিকভাবেই তালিকায় থাকছে।

  • বাতিল হওয়া নাম: যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ছে, তাদের নামের পাশে স্পষ্টভাবে "Deleted" (বাতিল) লেখা থাকবে।

  • বিচারাধীন আবেদন: যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নথিপত্র এখনও বিচারবিভাগীয় আধিকারিকদের দ্বারা খতিয়ে দেখা হচ্ছে, তাদের নামের পাশে "Under Adjudication" (বিচারাধীন) উল্লেখ করা থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশে ভিন রাজ্য থেকেও বিচারবিভাগীয় আধিকারিকদের এই কাজে নিয়োগ করা হয়েছে।

  • তালিকা দেখার সুবিধা: চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) ওয়েবসাইট এবং ECI Net অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে। এছাড়া জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিও অফিসেও অফলাইন কপি সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উপলব্ধ থাকবে।


রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে, এই প্রথমবার কোনো ভোটার তালিকায় 'Adjudication' বা বিচারাধীন মার্ক যুক্ত করা হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই যাচাই পর্ব চলবে এবং পরবর্তীতে একাধিক সাপ্লিমেন্টারি বা পরিপূরক তালিকাও প্রকাশ করা হবে।