গোলপার্ক হিংসা: ভাঙচুরের ঘটনায় সাত অভিযুক্ত আবারও পুলিশের জিম্মায়

17th February 2026 1:09 pm State News
গোলপার্ক হিংসা: ভাঙচুরের ঘটনায় সাত অভিযুক্ত আবারও পুলিশের জিম্মায়


এফআইআর দায়েরের পর তদন্তে নেমে ধাপে ধাপে মোট ২৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে ১৭ জন শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন আদালত থেকে। এদিকে গোলপার্ক-এ তাণ্ডবের সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সাত অভিযুক্তকে আবার গ্রেফতার দেখানো হয়। সোমবার তাঁদের পুনরায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আদালত ১৯ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

গত ১ ফেব্রুয়ারি কলকাতা-র রবীন্দ্র সরোবর থানা এলাকার কাঁকুলিয়া রোডে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সেই ঘটনার জেরে একাধিক এফআইআর দায়ের হয়। পুলিশের গাড়িতে হামলার ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে আলাদা মামলাও রুজু করে। সেই মামলাতেই সাতজনকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকেই স্থানীয়দের অভিযোগে বারবার উঠে এসেছে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের নাম। অভিযোগ, তাঁর দলবলই হামলা ও ভাঙচুরে জড়িত ছিল। স্থানীয়দের দাবি, ব্যবসায়ী বাপি হালদারের গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল পাপ্পুর লোকজন।

যদিও এলাকার একাংশের পক্ষ থেকে বারবার তাঁর গ্রেফতারির দাবি উঠেছে, এখনও পর্যন্ত তিনি অধরাই রয়ে গিয়েছেন।





Others News

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |


সুপ্রিম কোর্টের কড়া নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গে আজ প্রকাশিত হতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর পর চূড়ান্ত ভোটার তালিকা। আসন্ন নির্বাচনের আগে এই তালিকা প্রকাশ রাজ্য রাজনীতি ও প্রশাসনিক স্তরে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।


ভোটার তালিকার গুরুত্বপূর্ণ দিকসমূহ

  • মোট ভোটারের সংখ্যা: খসড়া তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৮ লক্ষ, যা এই চূড়ান্ত তালিকাতেও অপরিবর্তিত থাকছে।

  • বিশেষ ক্যাটেগরি বিভাজন: এবারের তালিকায় নামের পাশে বিভিন্ন বিশেষ মন্তব্য বা 'মার্ক' থাকছে। যাদের আবেদন সম্পূর্ণ মঞ্জুর হয়েছে, তাদের নাম স্বাভাবিকভাবেই তালিকায় থাকছে।

  • বাতিল হওয়া নাম: যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ছে, তাদের নামের পাশে স্পষ্টভাবে "Deleted" (বাতিল) লেখা থাকবে।

  • বিচারাধীন আবেদন: যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নথিপত্র এখনও বিচারবিভাগীয় আধিকারিকদের দ্বারা খতিয়ে দেখা হচ্ছে, তাদের নামের পাশে "Under Adjudication" (বিচারাধীন) উল্লেখ করা থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশে ভিন রাজ্য থেকেও বিচারবিভাগীয় আধিকারিকদের এই কাজে নিয়োগ করা হয়েছে।

  • তালিকা দেখার সুবিধা: চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) ওয়েবসাইট এবং ECI Net অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে। এছাড়া জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিও অফিসেও অফলাইন কপি সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উপলব্ধ থাকবে।


রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে, এই প্রথমবার কোনো ভোটার তালিকায় 'Adjudication' বা বিচারাধীন মার্ক যুক্ত করা হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই যাচাই পর্ব চলবে এবং পরবর্তীতে একাধিক সাপ্লিমেন্টারি বা পরিপূরক তালিকাও প্রকাশ করা হবে।