ছুটি কাটাতে সমুদ্রসৈকতে যাচ্ছেন, চড়া রোদে ট্যান রুখতে কী ভাবে ত্বকের পরিচর্যা জরুরি?

7th September 2024 8:02 pm Entertainment
ছুটি কাটাতে সমুদ্রসৈকতে যাচ্ছেন, চড়া রোদে ট্যান রুখতে কী ভাবে ত্বকের পরিচর্যা জরুরি?


বিশাল সমুদ্র, অবিশ্রান্ত ঢেউ, বিস্তৃত বালুতট। ছুটি কাটানোর জন্য এমন জায়গা তো স্বপ্ন। কিন্তু সমুদ্রসৈকতে আনন্দ করতে গিয়ে কয়েক দিন পর কালচে রুক্ষ, শুষ্ক ত্বক নিয়ে ফিরলে কি আর ভাল লাগবে! দীর্ঘ ক্ষণ চড়া রোদে থাকলে সূর্যের অতিবেগনি রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতিও হয়। রোদের তাপ ও জলীয় বাষ্পের জেরে দ্রুত ত্বক কালচে হয়ে যায়। অনেকেই বেড়ানোর আনন্দে আর ত্বকের খেয়াল রাখেন না। সারা দিন ঘোরাঘুরির পর ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতে ইচ্ছা করে। তবে সমুদ্রের ধারে বেড়াতে গেলে বিশেষ ভাবে ত্বকের যত্ন জরুরি।

সানস্ক্রিন

 

রোদে বেরোলে সব সময় সানস্ক্রিন ব্যবহার করতে বলেন ত্বকের চিকিৎসকেরা। সমুদ্রসৈকতে বেড়াতে গেলে সানস্ক্রিনের প্রয়োজনীয়তা আরও বেশি। রোদে দীর্ঘ ক্ষণ ঘোরাঘুরি ও স্নানের পরিকল্পনা থাকলে বড় স্কেপট্রামের সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সাধারণ সময়ে কেউ হয়তো এসপিএফ ৩০ ব্যবহার করছেন। কিন্তু, এ ক্ষেত্রে এসপিএফ ৫০ ব্যবহার করলে সুরক্ষাবর্ম মজবুত হবে। পাশাপাশি, সেই সানস্ক্রিন সূর্যের অতিবেগনি রশ্মি থেকে সুরক্ষা দিতে সমর্থ কি না, দেখে নেওয়া প্রয়োজন। ত্বক নিয়ে চর্চাকারীদের পরামর্শ, ভিটামিন সি সমৃদ্ধ সানস্ক্রিন মাখলে ত্বক ভাল থাকবে। তবে শুধু মুখ নয়, সারা শরীরেই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। রোদে বেরোনোর অন্তত আধ ঘণ্টা আগে লাগাতে হবে। প্রথমেই পুরু করে তা মাখতে হবে। কয়েক ঘণ্টা অন্তর সানস্ক্রিন ব্যবহার করা দরকার। সমুদ্রের জল বা সুইমিং পুল, যেখানেই স্নান করুন না কেন, ‘ওয়াটার প্রুফ সানস্ক্রিন’ এ ক্ষেত্রে জরুরি।

এক্সফোলিয়েশন

 

পুরু করে সানস্ক্রিন মাখা, ঘাম, বালি সারা দিন মুখে ও গায়ে জমতে থাকলে ত্বকের রন্ধ্র বন্ধ হয়ে যাওয়া স্বাভাবিক। তাই মুখ ও শরীরে স্ক্রাব করা জরুরি। এতে ত্বকের উপর জমা ময়লা, মৃত কোষ দূর হবে। 

প্যাক

 

সানস্ক্রিন মাখলেও ত্বকের কালচে হয়ে যাওয়া সম্পূর্ণ আটকানো যায় না। তাই প্যাক ব্যবহার করা খুব জরুরি। বাজারচলতি রকমারি ‘ডি-ট্যান’ প্যাক পাওয়া যায়। চাইলে ঘরোয়া উপাদান দিয়েও প্যাক বানিয়ে সঙ্গে রাখতে পারেন। রোদে ঘোরাঘুরির পর প্যাক ব্যবহার করলে ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখা সম্ভব হবে।

 

ময়েশ্চারাইজ়ার

 

রাতে ঘুমোনার আগে ময়েশ্চারাইজ়ার ব্যবহার খুব জরুরি। ময়েশ্চারাইজ়ার ত্বককে আর্দ্র করে। রোদে ঘোরাঘুরির ফলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই এক্সফোলিয়েশন, প্যাক ব্যবহার করলেও শুতে যাওয়ার আগে ময়েশ্চারাইজ়ার জরুরি।

জল, রোদচশমা ও পোশাক

 

রোদে ঘোরাঘুরির ফলে শরীরে জলের অভাব দেখা দিতে পারে। তাই ডাবের জল, ফলের রসে গলা ভিজিয়ে নিলে শরীর ভাল থাকবে। জলের ঘাটতি হলে অসুস্থতার পাশাপাশি ত্বকেও তার প্রভাব পড়ে। তাই পর্যাপ্ত জল বা পানীয়ে গলা ভেজানো জরুরি। পাশাপাশি, সুতির হালকা পোশাক ও রোদচশমা, টুপি ব্যবহার করলে ত্বককে ক্ষতির হাত থেকে কিছুটা হলেও বাঁচানো যাবে।





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।