গরমে বাইকের যত্ন নেবেন যেভাবে জেনেনিন কিছু গুরুত্বপূর্ণ টিপস

22nd April 2024 9:24 pm Country News
গরমে বাইকের যত্ন নেবেন যেভাবে জেনেনিন কিছু গুরুত্বপূর্ণ টিপস


তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। নিজের যেমন গরমে বাড়তি যত্ন নেন, তেমনি শখের বাইকেরও যত্নের প্রয়োজন। অত্যধিক গরমে বাইক চালানো কিন্তু বিপজ্জনক হতে পারে। অসতর্ক হলেই মুহূর্তে বড় ক্ষতির মুখে পড়তে পারেন। তাই গ্রীষ্মকালে বাইক-স্কুটারের ওপর বাড়তি নজর দেওয়া উচিত। বিশেষ ভাবে কয়েকটি পার্টস যেমন টায়ার এবং ফুয়েল ট্যাংক।বেশি রোদে বাইক পার্ক করে রাখবেন না। হালকা রঙের কাপড়ে বাইক ঢেকে রাখুন। দীর্ঘ যাত্রার জন্য পর্যাপ্ত বিরতি নিন। দেখে নিন গরমে বাইকের কীভাবে যত্ন নেবেন-

বাইকের কুল্যান্ট

গরমের সময় বাইকের কুল্যান্ট ঠিক আছে কি না দেখে নিন। কুল্যান্ট হলো এক ধরনের তরল যা বাইকের ইঞ্জিনের মধ্যে তাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যানবাহনের জন্য কুলিং সিস্টেম হিসেবে কাজ করে এই পদ্ধতি। অ্যান্টিফ্রিজ এবং জলের মিশ্রণে তৈরি এই তরল গরমকালে বাইক সুরক্ষিত রাখে।

ইলেকট্রিক পার্টস

গরমের দাবদাহে এসে বাইকের ইলেকট্রিক পার্টস ক্ষতি হতে পারে। কমিউটার মোটরসাইকেল হোক অথবা স্পোর্টস বাইক সব রকম টু হুইলারে থাকে একাধিক ইলেকট্রিক পার্টস। তাই রাইড করার সময় অতিরিক্ত ফিউজ সঙ্গে রাখতে পারেন।

টায়ার

গরমকালে টায়ার প্রেশার সাধারণ সময়ের থেকে একটু কম রাখার পরামর্শ দেওয়া হয়। বাইকের চাকায় যদি বাতাসের বেগ বেশি থাকে তাহলে তা গরমকালে ফেটে যেতে পারে। হাই স্পিডে বাইক চালানোর সময় যেহেতু চাকা সরাসরি রাস্তার সংস্পর্শে আসে তখন অত্যধিক হিট তৈরি হয়। তাই সাবধান না থাকলে টায়ার ক্ষতি হতে পারে এবং বাইক স্কিড খেয়ে যেতে পারে।এসময় ফুয়েল ট্যাংকের দিকে বাড়তি নজর দিন। মনে রাখতে হবে, গরমের সময় ফুয়েল ট্যাংক সম্পূর্ণ ভরা উচিত নয়। কারণ তাপ সৃষ্টি হলে পেট্রল কিংবা ডিজেল দ্রুত ছড়িয়ে পড়ে। গ্রীষ্মকালে ফুয়েল ট্যাংক ভরা থাকলে জ্বালানি উপচে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই গরমকালে ফুয়েল ট্যাংক অর্ধেক অথবা চার ভাগের তিন ভাগ ভরার চেষ্টা করুন।গরমের সময় বাতাসে ধুলাবালি একটু বেশি থাকে। তাই কিছুদিন পর পর বাইকের চেইন পরিষ্কার ও লুব্রিকেট করার পরামর্শ দেয় বিশেষজ্ঞরা। এটি করার ফলে বাইক আরও মসৃণ ভাবে চালানো যায়। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।