আনুষ্কা–আথিয়াকে নিয়ে হরভজনের বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঝড়

19th November 2023 10:58 pm Sport
আনুষ্কা–আথিয়াকে নিয়ে হরভজনের বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঝড়


খেলোয়াড়ি জীবনে এমনকি খেলা ছাড়ার পরও নানা কারণে বিতর্কিত ছিলেন হরভজন সিং। এবার বিশ্বকাপ ফাইনাল চলাকালে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ভারতের সাবেক এই স্পিনার। হরভজন মন্তব্যটি করেছেন দুই ভারতীয় অভিনেত্রী আনুষ্কা শর্মা ও আথিয়া শেঠিকে নিয়ে।

 

আজ ভারত–অস্ট্রেলিয়া ম্যাচে গ্যালারিতে বসেছে তারার মেলা। শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাডুকোন, আনুষ্কা ও আথিয়ারা গ্যালারি থেকে সমর্থন দিচ্ছেন দলকে। আনুশকা ও আথিয়ার জন্য এই ম্যাচটি আবার একটু বেশি স্মরণীয়। এই ম্যাচে তাঁদের জীবনসঙ্গী বিরাট কোহলি এবং লোকেশ রাহুল দেশকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দিতে লড়ছেন।

ফাইনালের দিন গ্যালারিতে এই দুই অভিনেত্রী বসেছেনও এক জায়গায়। যেখানে তাঁদের সঙ্গে ছিলেন রোহিত শর্মা–রবীন্দ্র জাদেজাদের স্ত্রীরাও। ম্যাচের একপর্যায়ে কোহলি–রাহুল যখন দলের বিপর্যয়ের মুখে জুটি গড়ে লড়ছিলেন, তখন ক্যামেরায় ধরা পড়ে আথিয়া ও আনুশকার মুখ। সে সময় নিজেদের মধ্যে আলাপ করছিলেন আনুষ্কা ও আথিয়া। এ দুজনকে যখন ক্যামেরায় দেখানো হচ্ছিল, তখন হিন্দিতে ধারাভাষ্য দিচ্ছিলেন হরভজন। আর তখনই বেফাঁস মন্তব্য করে বসেন সাবেক এই ক্রিকেটার। হরভজনকে তখন বলতে শোনা যায়, ‘আমি এটা ভাবছি যে তারা ক্রিকেট নিয়ে কথা বলছে নাকি সিনেমা নিয়ে। কারণ, আমি জানি না তারা ক্রিকেট সম্পর্কে কতটা জানে।’ তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। আর এই কথা নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর বিতর্কও। কেউ কেউ হরভজনের কথাটিকে ‘নারী বিদ্বেষী’ বলেও মন্তব্য করেছেন।

 সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘হিন্দি ধারাভাষ্যে প্রকাশ্যে আনুশকা শর্মার ক্রিকেট জ্ঞান নিয়ে উপহাস করা হচ্ছে। আমরা কবে শোধরাব ভাই। সে শুধু আনুষ্কা নয়, সে বিরাট কোহলির স্ত্রী, যে কিনা সম্প্রতি ইতিহাস গড়েছে। সবার সামনে এভাবে কাউকে নিয়ে উপহাস করা খুবই বাজে ব্যাপার।’ আরেকজন লিখেছেন, ‘ধারাভাষ্যকার বলছে, আনুষ্কা ও আথিয়া ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনালে নিশ্চয়ই চলচ্চিত্র নিয়ে কথা বলছে কারণ, “ক্রিকেট নিয়ে তাদের খুব বেশি জ্ঞান নেই”। এটা ঘৃণ্য। বিষয় যা–ই হোক, নারীবিদ্বেষ সর্বব্যাপী।’ অন্য একজন লিখেছেন, ‘হরভজনকে ধারাভাষ্য থেকে বাদ দেওয়া হোক।’





Others News

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?


India vs England T20 World Cup History:
টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, আর দু’টি ম্যাচ জিতেছে ভারত।

ICC T20 World Cup 2026:
২০২৬ টি-২০ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অতীত রেকর্ড ঠিক কেমন?

উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনটি টি-২০ বিশ্বকাপেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত।

৫ মার্চ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২২ ও ২০২৪ সেমিফাইনালের স্মৃতি

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয় এবং সেবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ছবিটা সম্পূর্ণ উল্টো ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আবার কি হবে একই সমীকরণ?

এবারও সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাই অনেক ক্রিকেটপ্রেমী আশা করছেন, ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে, তাহলে আবারও দেখা যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে। আপাতত একটা বিষয় পরিষ্কার—টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের সাক্ষাতে ইংল্যান্ড তিনবার এবং ভারত দু’বার জয় পেয়েছে। তাই ৫ মার্চের সেমিফাইনাল ম্যাচ জিতে সেই হিসাব সমান করতে চাইবে টিম ইন্ডিয়া।